মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বেস্ট ফ্যাশন ব্র্যান্ডের সম্মাননা পেলো ‘ওকোড’

  • আপডেট সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ১.১৬ পিএম
  • ৩০২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ওকোড পেল আইকনিক ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২১।

ফ্যাশন ব্র্যান্ড ক্যাটাগরিতে ‘বেস্ট ফ্যাশন ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন এনার্জিপ্যাকের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা জেভিয়ার এস. বিশ্বাস ও ওকোডের হেড অফ অপারেশন এন্ড ইনোভেশন নাহারিন চৌধুরী। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান (এমপি)।

আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ (এমপি)। এ প্রসঙ্গে এনার্জিপ্যাকের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা জেভিয়ার এস. বিশ্বাস বলেন, ‘প্রথমেই ধন্যবাদ আয়োজকদের। যেকোনো অ্যাওয়ার্ড আমাদেরকে আসলে আরও ভালো কাজ করার অনুপ্রেরোনা দেয়।

এই পুরস্কার পুরো ওকোড দলের সাফল্য। আমাদের পন্যের কোয়ালিটি, বৈচিত্র‍্য এবং আমাদের গ্রাহক পরিষেবার স্বীকৃতিই হচ্ছে এই পুরস্কার।’ এ প্রসঙ্গে ওকোডের হেড অফ অপারেশন এন্ড ইনোভেশন নাহারিন চৌধুরী বলেন, ‘ধন্যবাদ আয়োজকদের এতো সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। ওকোডকে সেরা ফ্যাশন ব্র্যান্ডের স্বীকৃতি দেয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মহামারী পরিস্থিতিতে একটি গ্রাহকের নিরাপত্তা এবং অর্থনৈতিক অবস্থার কথা মাথায় রেখে প্রোডাক্ট ডিজাইন এবং পরিষেবা নিশ্চিত করার জন্য যে পুরস্কার এবং সম্মান জানানো হলো পুরো ওকোড টিমকে সেটা আমাদের জন্য আনন্দের এবং সম্মানের। আমি ওকোডের পক্ষ থেকে আবারও আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।’

এই অনুষ্ঠানে সেরা নায়িকা হিসাবে সম্মাননা গ্রহণ চিত্রনায়িকা ববি, সেরা নায়ক ইমন।এছাড়াও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল আজরা মাহমুদ, শিরিন আক্তার শিলা, জান্নাতুল ফেরদৌস পিয়া, বুলবুল টুম্পা সহ আরও অনেকে সম্মাননা গ্রহণ করেন। সংগীত শিল্পী সম্মাননা গ্রহণ করেন ন্যান্সি, স্বপ্নীল সজীব, বাঁধন সরকার পূজা।

পিএইচ এন্টারটেইনমেন্ট এর ব্যানারে এই আয়োজনে ডিজিটাল পার্টনার হিসাবে ছিলো এসকে মিডিয়া বিডি ডটকম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com