শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে নারী ও শিশুসহ নিহত ২৭

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৭.৪৮ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে কমপক্ষে ২৭ জন অভিবাসী মারা গেছেন। নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুজন শিশু রয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্সের কর্তৃপক্ষ ইংলিশ চ্যানেলে নৌযান এবং বিমানের মাধ্যমে উদ্ধার কাজ চালাচ্ছে।

ফ্রান্সের কালাই উপকূলের কাছে বুধবার সন্ধ্যার পর নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে বিবিসি।

গত ২০১৪ সালের পর থেকে এটি এই চ্যানেলে একক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানির’ ঘটনা বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নৌকাটিতে ৩৩ জন অভিবাসী ছিল, যাদের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া নৌকাটিতে থাকা অভিবাসন প্রত্যাশীরা মানব পাচারকারী চক্রের মাধ্যমে ফ্রান্স থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে যাচ্ছিল।

ডারমানিন জানিয়েছেন, ফ্রান্সের পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চারজন সন্দেহভাজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে।

দুর্ঘটনার পর বিভিন্ন পক্ষের সঙ্গে জরুরি বৈঠক শেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, দুর্ঘটনার খবরে তিনি ‘বিস্মিত ও আতঙ্কিত।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ফ্রান্স ইংলিশ চ্যানেলকে সমাধিক্ষেত্র হতে দেবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com