শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাশিয়া-ইউক্রেন সীমান্তে উত্তেজনা

  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ৮.০৬ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

রাশিয়া-ইউক্রেন সীমান্তে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাওয়ায় , মঙ্গলবার শীর্ষ আমেরিকান এবং রাশিয়ান জেনারেলরা টেলিফোনে কথা বলেছেন।

ওয়াশিংটন এবং মস্কো উভয়ই দ্রুতই যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এবং রাশিয়ান জেনারেল স্টাফের প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভের মধ্যেকার ফোনালাপের আলোচিত বিষয়গুলির সংক্ষিপ্তসারে একটি সরকারি বিবৃতি প্রকাশ করেছে।

ইউক্রেনের গোয়েন্দাদের হিসেব অনুযায়ী, সীমান্তে রাশিয়া প্রায় ৯০,০০০ সেনা মোতায়েন করেছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গোয়েন্দাদের মূল্যায়নের বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, “রাশিয়ার সামরিক কার্যকলাপ এবং ইউক্রেনের বিরুদ্ধে কঠোর বক্তৃতা নিয়ে তাদের গুরুতর উদ্বেগ রয়েছে।”

পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ওয়াশিংটন ইউরোপীয় অংশীদারদের সঙ্গে এবং ইউক্রেন ও রাশিয়ার সঙ্গেও আলোচনা অব্যাহত রেখেছে।

অন্যান্য রুশ কর্মকর্তারাও নেটো মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক মহড়া সম্পর্কে অভিযোগ করেছেন।

“পূর্ব ইউরোপের ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি এবং পরস্পরের দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করতে” চার দিনের ব্যবধানে শীর্ষতম আমেরিকান এবং ইউক্রেনীয় জেনারেলরা দুবার কথা বলার পর, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে মঙ্গলবারের ওই ফোনালাপটি অনুষ্ঠিত হল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com