শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কলকাতায় রাস্তায় বাইকে সওয়ার ২ কিশোরী হাত দড়ি দিয়ে বাঁধা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ১২.২০ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

কলকাতায় রাস্তায় বাইকে সওয়ার ২ কিশোরী। তাদের হাত দড়ি দিয়ে বাঁধা। সন্দেহ হতেই তাদের আটক করল পুলিস। শনিবার সকালে এনিয়ে চাঞ্চল্য ছড়াল সায়েন্স সিটির কাছে ই এম বাইপাসে।

শনিবার সকালে সায়েন্স সিটি থেকে রুবি-র দিকে একটি বাইকে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ২ কিশোরীকে। স্থানীয় বাসীন্দারা লক্ষ্য করেন, দুই কিশোরী বাইকে বসে রয়েছে। কিন্তু তাদের হাত দড়ি দিয়ে বাঁধা। তারা কান্নাকাটিও করছে।  এরকম অদ্ভূত ঘটনা দেখে পুলিসকে খবর দেন তাঁরা। সায়েন্স সিটি পেয়েছে উত্তর পঞ্চান্ন গ্রাম এলাকায় আটক করা হয় ওই বাইকটিকে।

স্থানীয়দের কাছে শুনে ট্রাফিক পুলিস আটক করা হয় বাইকটিকে। বাইক থেকে নামিয়ে ওই ২ কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই তারা কাঁদতে কাঁদতে জানায়, বাইক চালক তাদের অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। তাদের মারধরও করা হয়েছে।  পাল্টা জিজ্ঞাসাবাদ করা হয় বাইক চালক ব্যক্তিকে। তখন সে জানায় কিশোরী দুটি তাদের মেয়ে। সে তার সত্ বাবা। ট্যাংরার পিলখানা থেকে মল্লিকপুর নিয়ে যাচ্ছিল। এছাড়া  ওই ব্যক্তির কথায় কিছু অসংগতিও পাওয়া যায়।

বাইক চালকের কথায় অসংগতি পেয়েই ট্রাফিক পুলিস খবর দেন তিলজলা থানায়। দুই কিশোরী ও বাইক চালককে গ্রেফতার করে তিলজনা থানা। যোগাযোগ করা হয় দুই কিশোরীর মায়ের সঙ্গে। পুলিস সূত্রে জানা গিয়েছে, দুই কিশোরীর মা জানিয়েছেন তাঁর প্রথম পক্ষের স্বামীর সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। দুই মেয়ে থাকে বাপের বাড়িতে। সেখান থেকেই মল্লিকপুর নিয়ে য়াওয়া হচ্ছিল। কিন্তু কেন তাদের হাত বাঁধা ছিল তার কোনও ব্য়াখ্য়া দিতে পারেননি কিশোরী দুটির মা। এনিয়ে আরও জিজ্ঞাসাবাদ করছে পুলিস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com