শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের বড়দিনের প্যারেডে গাড়িচাপায় নিহত ৫ আহত ৪০

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ১.০৯ এএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বড়দিন উপলক্ষে আয়োজিত এক প্যারেডে গাড়িচাপায় অন্তত ৫জন নিহত। আহত হয়েছেন অন্তত ৪০ জন।  গত রোববার রাতে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত একজনকে গাড়িসহ আটক করা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, উইসকনসিনের উয়াওকেশা শহরে জনাকীর্ণ একটি ক্রিসমাস প্যারেডে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২৮ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ১২ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

উয়াওকেশা শহরের পুলিশপ্রধান ড্যান থম্পসন জানিয়েছেন, ঘটনাস্থলটি উইসকনসিন অঙ্গরাজ্যের আরেক শহর মিলউকি থেকে ৩২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ক্রিসমাস প্যারেডে গাড়িচাপার ঘটনার পর অভিযুক্ত গাড়ি জব্দ করা হয়েছে এবং উয়াওকেশা শহর আপাতত নিরাপদ।

থম্পসন সাংবাদিকদের জানান, ‘লাল রঙের একটি এসইউভি গাড়ি রোববার সন্ধ্যায় ক্রিসমাস প্যারেডের ভিড়ে উঠে যায়। পরে আমরা গাড়িটি জব্দ করেছি।

এছাড়া উয়াওকেশা শহরের পাশে অবস্থিত ক্যারল ইউনিভার্সিটি এক টুইটে জানায়, চলমান ঘটনার কারণে বিশ্ববিদ্যালয় ও এর ক্যাম্পাস লকডাউন করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সবাইকেই যার যার স্থানে নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে।

তথ্য সূত্র: অনলাইন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com