শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তাজমহলের মতো বাড়ি উপহার দিলেন স্ত্রীকে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ১.০১ এএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুরের বাসিন্দা আনন্দ চোকসে স্ত্রীকে একটি তাজমহলের মতোই অট্টালিকা উপহার দিয়েছেন।

মোগল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের মৃত্যু হয়েছিল বুরহানপুরে। দিনটা ছিল ১৬৩১ সালের ১৭ জুন। কেন শাহজাহান তাজমহল বুরহানপুরে তৈরি করেননি, আগ্রায় করেছেন, সবসময় মনে প্রশ্ন ছিল আনন্দের। শোনা যায়, তাজমহল নাকি তৈরি হওয়ার কথা ছিল তাপ্তি নদীর তীরে। কিন্তু শেষ পর্যন্ত তৈরি হয় আগ্রায়।

আনন্দের তাজমহলের মতো দেখতে বানানো বাড়িতে আছে চারটি শয়ন কক্ষ। দুটি নিচের তলায়, দুটি ওপরে। বাড়িতে আছে একটি বিশাল হলঘর, একটি লাইব্রেরি, একটি উপাসনা কক্ষ। বানাতে সময় লেগেছে তিন বছর। যে ইঞ্জিনিয়ার এর নকশা তৈরি করেন, তিনি জানিয়েছেন, অনেক চ্যালেঞ্জ ছিল তার, প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে। তিনি অনেকবার সামনাসামনি তাজমহলকে পর্যবেক্ষণ করেছেন এজন্য। বাড়ির ভিতরের শৈল্পিক কারুকাজের জন্য সাহায্য নিয়েছেন বাংলা, ইন্দোরের শিল্পীদের।

বাড়িটির চূড়া ২৯ ফুট ওপরে। তাজমহলের মতো মিনার আছে। বাড়ির মেঝে তৈরি করা হয়েছে রাজস্থানের ‘মাকরানা’ পাথর দিয়ে। আসবাবপত্র মুম্বই থেকে বানিয়ে আনা হয়েছে। শুধু তাই নয়, বাড়ির ভিতর, বাইরের আলোকসজ্জার ব্যবস্থাপনা এমন ভাবে করা হয়েছে যে ঠিক তাজমহলের মতো সন্ধ্যায় তা ঝলমলে আলোয় ভেসে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com