শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রকে টপকে সম্পদের তালিকায় বিশ্বে শীর্ষে এখন চিন

  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ১২.২৯ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

সম্পদের তালিকায় বিশ্বে এখন শীর্ষে চিন। মার্কিন যুক্তরাষ্ট্রকে টপকে এখন বিশ্বের সবচেয়ে ধনী দুনিয়ার সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ।

ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, চিন এখন বিশ্বের সবচেয়ে ধনী দেশ। গত ২ দশকে চিনের সম্পদ বেড়েছে ৩ গুন। এতেই সম্পদের দৌড়ে জো বাইডেনের দেশকে পেছনে ফেলে দিয়েছে চিন। এমনই এক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে ম্যানেজমেন্ট কনসালটেন্সি সংস্থা ম্যাকেঞ্জি অ্যান্ড কোম্পানি।

বিশ্বের বহু দেশের ব্যালান্স শিট বিশ্লেষণ করে দেখেছে ম্যাকেঞ্জি।  ওই তালিকায় রয়েছে বিশ্বের সেইসব দেশ যাদের দখলে রয়েছে বিশ্বের ৬০ শতাংশ সম্পদ। চমকে দেওয়ার মতো একটি পরিসংখ্যান দিয়েছে ম্যাকেঞ্জি। সেখানে, বলা হয়েছে দুনিয়ার মোট সম্পদ ২ দশকে বেড়েছে ৩ গুনেরও বেশি। ম্যাকেঞ্জির সমীক্ষা অনুযায়ী ২০০০ সালে চিনের সম্পদ ৭ ট্রিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে ১২০ ট্রিলিয়ন ডলার।

২০০০ সালে বিশ্বের মোট সম্পদের পরিমাণ ছিল ১৫৬ ট্রিলিয়ন ডলার। ২০২০ সালে তা বেড়ে হয়েছে ৫১৪  ট্রিলিয়ন ডলার।  জুরিখে ম্যাকেঞ্জির এক আধিকারিক জানিয়েছেন, এখন আমরা আগের থেকে অনেক ধনী।

বিশ্বজোড়া মন্দা অনেকটাই সামলে নিয়েছে চিন। মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির দেশ হলেও গত কয়েক বছরে চিনের আর্থিক বৃদ্ধির কাছাকাছি আসতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। তবে দুদশের মধ্যে তার সম্পদ ৯০ ট্রিলিয়ন ডলার বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার পরেও চিনের ধারেকাছে আসতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। ম্যাকেঞ্জির রিপোর্টে বলা হয়েছে বিশ্বের ৬৮ শতাংশ সম্পদই হল রিয়েল স্টেটে। এরপর রয়েছে মেশিনারি, পরিকাঠামো-সহ অন্যান্য ক্ষেত্রে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com