শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাটি খুঁড়ে বেরল ৪৫০০ বছরের প্রাচীন মিশরীয় সূর্যমন্দির

  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ১২.২৩ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুঁড়ির কাজ করতে গিয়ে মিশরে মিলল সাড়ে চার হাজার বছরের পুরনো এক সূর্যমন্দির। গত কয়েক দশকের মধ্যে এটিই মিশরের সব চেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

মিশরের প্রাচীন শাসক ফারাওদের নির্মিত চারটি সূর্যমন্দিরের একটির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। মনে করা হয়, মিশরের প্রাচীন শাসকেরা ছ’টি সূর্যমন্দির নির্মাণ করেছিলেন। এগুলির বয়স সাড়ে চার হাজার বছরের মতো। এই সূর্যমন্দিরগুলির মধ্যে এখনও পর্যন্ত দুটির সন্ধান পাওয়া গিয়েছে। ১৮৯৮ সালে একটি সূর্যমন্দির আবিষ্কৃত হয়েছিল।

মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে আবু ঘুরাবের পুরাকীর্তিসমৃদ্ধ একটি এলাকায় এই সূর্যমন্দিরটির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। মন্দিরের ভেতরে খালি জায়গা রয়েছে। রয়েছে বিশাল লম্বা এক স্তম্ভ। অনুমান করা হচ্ছে, সেখানেই সকলে মিলে সূর্য আরাধনা করা হত।

মেডিটেরানিয়ান অ্যান্ড ওরিয়েন্টাল কালচারের হয়ে এই পুরাতাত্ত্বিক গবেষণাটি করা হয়েছে। তার তরফে ডিরেক্টর মাসিমিলিয়ানো নুজলো জানান, উনিশ শতকে এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল। তবে গত ৫০ বছরের মধ্যে এ সংক্রান্ত এত গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com