শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

থ্যাকসগিভিং ডে’ উপলক্ষে জো বাইডেন দুই টার্কি মুরগিকে ক্ষমা করলেন !

  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ১২.১৯ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

যেন দ্বিতীয় জীবন খুঁজে পেল ‘পিনাট বাটার’ আর ‘জেলি’। এগুলি মুরগির নাম। দুটি টার্কি মুরগি। শেষ পর্যন্ত আর রসুইঘর পর্যন্ত যেতে হল না এই পিনাট বাটার আর জেলিকে। কারণ, স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট তাদের ক্ষমা করে দিয়েছেন। আসন্ন ‘থ্যাকসগিভিং ডে’ উপলক্ষে শুক্রবার মুরগিগুলোর জন্য ক্ষমা ঘোষণা করেছেন জো বাইডেন।

‘থ্যাংকসগিভিং ডে’তে হয়তো কোনো মার্কিন পরিবারের ভোজের টেবিলে রোস্ট হয়ে যেতে হত ‘পিনাট বাটার’ আর ‘জেলি’ নামের ওই দুই টার্কিকে। সম্প্রতি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেন পর্যন্তও পৌঁছেছিল তারা। আর তার পরই নতুন জীবন শুরু করার লগ্নে এসে উপনীত হল।

প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার থ্যাংকসগিভিং ডে পালন করে যুক্তরাষ্ট্র। সেই অনুযায়ী, আগামী বৃহস্পতিবার, ২৫ নভেম্বর দিনটি পালিত হবে। এদিন বাড়িতে বাড়িতে টার্কি মুরগির রোস্ট খাওয়ার চল রয়েছে।

আর হোয়াইট হাউসে প্রতি বছর থ্যাংকসগিভিং ডে-কে সামনে রেখে প্রেসিডেন্টের টার্কি মুরগিকে ক্ষমা করার রীতি পালন করা হয়। এরই অংশ হিসেবে ইন্ডিয়ানার খামারে বড় হয়ে ওঠা পিনাট বাটার ও জেলিকে ওয়াশিংটন ডিসিতে পাঠানো হয়েছিল।

শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে পিনাট বাটার ও জেলিকে প্রেসিডেন্টের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়। সেই অনুষ্ঠানেই তাদের জন্য ক্ষমা ঘোষণা করেন প্রেসিডেন্ট বাইডেন। আর এই ক্ষমার মধ্য দিয়েই রসুইঘরের আগুনে ঝলসানো থেকে রেহাই পেল তারা।

অনুষ্ঠানে মজা করে প্রেসিডেন্ট বলেন, ‘এখন আর এ মুরগিগুলিকে আগুনে ঝলসানো হবে না।’ সঙ্গে যোগ করেন, ‘আপনাদের কাছে স্বীকার না করে পারছি না, যদিও আমার স্ত্রী চান না আমি স্বীকার করি, তবু বলছি, মধ্যাহ্নভোজে এ খাবারগুলো খেতে আমি পছন্দ করি।’

লোকমুখে প্রচলিত আছে, প্রেসিডেন্টের ইতিহাসে আব্রাহাম লিংকন প্রশাসনই প্রথম উপহার হিসেবে পাওয়া টার্কি মুরগি ছেড়ে দিয়েছিল। থ্যাংকসগিভিং ডেতে ওই মুরগি দিয়ে প্রেসিডেন্ট পরিবারের নৈশভোজ করার কথা ছিল। লিংকনের ছোট ছেলে বাবাকে টার্কি মুরগি ছেড়ে দিতে অনুরোধ জানানোর পর সেই মুরগি দিয়ে আর ভোজ সারা হয়নি।

হোয়াইটহাউসে টার্কি মুরগিকে ক্ষমা করার আনুষ্ঠানিক প্রচলন শুরু ১৯৮৯ সালে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ-এর আমলে এটা শুরু হয়। তার পর থেকে হোয়াইটহাউসে এটি এক নিয়মিত অনুষ্ঠানে পরিণত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com