শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মেক্সিকোতে দুটি মালবাহী ট্রাক থেকে বাংলাদেশের ৩৭ নাগরিকসহ ৬০০ অভিবাসী উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ১১.৫১ এএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট জানিয়েছে, দেশটিতে শনিবার দুটি ট্রাক্টর-ট্রেলার থেকে ১২টি দেশের প্রায় ৬০০ অভিবাসীকে উদ্ধার কারা হয়েছে।

ইনস্টিটিউটটি এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে ১৪৫জন মহিলা এবং ৪৫৫ জন পুরুষ। তারা সেন্ট্রাল আমেরিকা, আফ্রিকা এবং ভারতীয় উপমহাদেশের বাসিন্দা। মেক্সিকোর দক্ষিণ-পূবাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজ থেকে তাদের উদ্ধার করা হয়।

ইনস্টিটিউটটি আরও জানায়, অভিবাসীদের বেশিরভাগই সেন্ট্রাল আমেরিকার দেশ গুয়াতেমালা, হন্ডুরাস ও নিকারাগুয়া থেকে এসেছেন। বাংলাদেশ থেকে ৩৭ জন, ঘানার ছয় জন এবং ভারত ও ক্যামেরুন থেকে একজন অভিবাসী এসেছেন।

মানবাধিকার কমিশনের স্থানীয় প্রধান টোনাটিউহ হার্নান্দেজ জানান, অভিবাসীদের দুটি ট্রাকের ট্রেলারে গাদাগাদি করে আনা হয়েছিল। তিনি বলছিলেন, আমি সেখানে শিশু, নাবালক, গর্ভবতী মহিলা, অসুস্থ ব্যক্তিদের দেখেছি।

বিপুল সংখ্যক অভিবাসী সেন্ট্রাল আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের মধ্যেকার করিডোরটি ব্যবহার করে।

কয়েকশো অভিবাসীর দুটি কাফেলা বর্তমানে মেক্সিকোর দক্ষিণাঞ্চল দিয়ে পথ চলছে। তাদের লক্ষ্য- এমন কাগজপত্র জোগাড় করা যা তাদের দেশটির মধ্য দিয়ে যাবার অনুমতি দেয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হবার সঙ্গে সঙ্গে কাগজপত্রহীন অভিবাসীদের আসার সংখ্যা বেড়েছে। তিনি তার পূর্বসূরি ডনাল্ড ট্রাম্পের চেয়ে সীমান্ত সংকটে আরও মানবিক পদক্ষেপ নিয়েছেন।

২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১.৭ মিলিয়ন মানুষ মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছে, যা এই সময়কালের জন্য যেকোন সময়ের চেয়ে বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com