মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

লক্ষ্মীপুরে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০, ৪.৪৩ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে দ্রুত গতির মোটরসাইকেল ধাক্কায় আবদুর রহমান রতন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় ওই মোটরসাইকেল আরোহী কলেজছাত্র জোবায়ের ইসলাম হাসিব গুরুতর আহত হন।
আজ বিকেলে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের হাজিরপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত রতন সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় দ্রুতগতির মোটরসাইকেলটি পথচারী রতনকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। একই সময় একই দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশা ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী হাসিব গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলটি থানা হেফাজতে আছে। কিন্তু অটোরিকশাটি আটক করা যায়নি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com