শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জো বাইডেন এবং শি জিনপিং-এর মধ্যে ঐতিহাসিক ভার্চুয়াল বৈঠক

  • আপডেট সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ১২.৪৪ এএম
  • ২০১ বার পড়া হয়েছে

মঙ্গলবার ভোরে হোয়াইট হাউস জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মানবাধিকার, অর্থনৈতিক প্রতিযোগিতা এবং তাইওয়ান বিষয়ে স্পষ্ট এবং সোজা কথা বলার সুযোগকে স্বাগত জানিয়েছেন।বাইডেন ক্ষমতা গ্রহণের পর এটি তাদের প্রথম একক বৈঠক।

তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা ভার্চুয়াল বৈঠক শেষে মঙ্গলবার মধ্যরাতের পর হোয়াইট হাউসের দেয়া এক বিবৃতিতে বলা হয়, “প্রেসিডেন্ট বাইডেন জোর দিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্র তার স্বার্থ এবং মূল্যবোধের জন্য কাজ করে যাবে এবং আমাদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে ২১ শতকের পরিকল্পনার পথে এগোনোর জন্য আন্তর্জাতিক ব্যবস্থা যা অবাধ, উন্মুক্ত এবং ন্যায্য তা নিশ্চিত করবে”। তিনি বলেন, তা করার জন্য বিদেশে মিত্র এবং অংশীদারদের সঙ্গে নিয়ে আমরা আমাদের সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করার পাশাপাশি অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ বিনিয়োগকে অগ্রাধিকার দেবেন।

তবে বাইডেন তাইওয়ানের রক্ষায় তিনি যে আগে যে বিবৃতি দিয়েছিলেন তার কিছুটা পরিবর্তন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র এক চীন নীতিকে সমর্থন করে, তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে এবং “স্থিতাবস্থা পরিবর্তন করার বা তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার একতরফা প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে।

এই আশ্বাসগুলি সম্ভবত বেইজিংকে সন্তুষ্ট করবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী আলোচনার পর বলেন, যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তিকে ভুল সংকেত দেয়া বন্ধ করতে হবে৷

মঙ্গলবার প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দুটি অধিবেশনে দুই নেতা সাড়ে তিন ঘণ্টার প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি সময় ধরে কথা বলেছেন।

প্রশাসনের কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “আপনারা জানেন, আমরা কোন অগ্রগতি আশা করছিলাম না। জানানোর মতো কোন কিছু ছিল না।

আলোচনাটি দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা কমাতে সক্ষম হয়েছে কিনা জানতে চাইলে, প্রশাসনের ঐ কর্মকর্তা জানান আলোচনার লক্ষ্য তা ছিল না এবং উভয়ের সম্পর্কের মধ্যে যে টানটান উত্তেজনা রয়েছে সে দৃষ্টিকোণ থেকে সম্পর্কটি মূল্যায়ন করা উচিত নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com