মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নতুন গানে ফিরছেন জেমস

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ৭.০৮ পিএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবে লঃ এরই মধ্যে কনসার্টে খুব দ্রুতই অংশ নেয়ার কথা জানিয়েছেন জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। চলতি মাস থেকেই তিনি কনসার্টে ফিরছেন। এ যাত্রায় দেশ ছাড়ায় দেশের বাইরেও কনসার্টে অংশ নেয়ার কথা রয়েছে। তবে অনেক বছর ধরেই নতুন গানে পাওয়া যাচ্ছে না জেমসকে। তার ভক্তদের জন্য সুখবর হলো আগামী বছরই নতুন গান নিয়ে হাজির হবেন ব্যান্ডের এই মহাতারকা। এরই মধ্যে সেই কাজও শুরু হয়েছে। যদিও গানের বিস্তারিত জানা যায়নি। তবে এটা নিশ্চিত যে নতুন গানে তিনি আগামী বছরের শুরু থেকে মাঝামাঝি অবধি ফিরছেন। বিষয়টি নিয়ে নগর বাউল জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমকে বলেন, ‘জেমস ভক্তরা প্রিয় তারকার নতুন গানের জন্য অপেক্ষায় আছেন এটা তিনিও ভালো করেই জানেন। তবে এবার অপেক্ষার সমাপ্তি হবে। আগামী বছরেই নতুন গান প্রকাশ করবেন জেমস। এরই মধ্যে গানের অগ্রগতিও হয়েছে। তবে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। গান প্রকাশের আগেই সব জানানো হবে।’ জেমসের কনসার্টে ফেরা নিয়ে তিনি বলেন, প্রস্তুতি বেশ কিছুদিন ধরেই চলছে তার কনসার্টে ফেরার। নভেম্বরেই তিনি ফিরতে চলেছেন। এবারের মৌসুমে বেশকিছু কনসার্টে অংশ নেয়ার ইচ্ছে আছে। এদিকে, জানা গেছে চলতি মাসের ১২ তারিখ ‘নভেম্বর রেইন’ নামে একটি বড় কনসার্টে অংশ নেবেন জেমস। এটি হবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে। এটি আয়োজন করেছে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন। নগর বাউল ছাড়াও এতে আরও ৭টি ব্যান্ড অংশ নেবে। এগুলো হলো- আর্টসেল, ক্রিপটিক ফেইট, ভাইকিং, ব্ল্যাক, প্ল্যাজমিক নক, স্যাভাজেরি ও ফিউজ। এ কনসার্টের পর আমেরিকায়ও একটি কনসার্টে অংশ নেয়ার কথা রয়েছে জেমসের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com