রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে তে বাংলাদেশ উন্নয়নশীল দেশে এগিয়ে যাচ্ছে -ইকরামুল হক টিটু

  • আপডেট সময় শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৯.২০ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটি এর আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ কমিউনিটি পুলিশিং সমাবেশে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আজ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। নানা ক্ষেত্রে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আইন শৃঙ্খলা একটি অন্যতম সুচক। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেই এসব অর্জন সম্ভব হয়েছে। আজ আমরা এসডিজি বা সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নে স্বপ্ন দেখতে পারছি।

আজ বেলা ১১টায় ময়মনসিংহ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ (বিপিএম) এবং এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম সেবা)।

মেয়র মোঃ ইকরামুল হক টিটু তাঁর বক্তব্যে দায়িত্ব না এড়িয়ে বরং দায়িত্বশীলতার সাথে পুলিশকে সহযোগিতার জন্য সবাইকে অনুরোধ জানান। তিনি বলেন, আমরা উন্নত দেশের মত আইন শৃঙ্খলা পরিস্থিতি চাই কিন্তু নিজের সামনে একটি অপরাধ সংগঠিত হলেও অনেক সময় পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করি না। জনগণের সহযোগিতা ছাড়া শুধু একা আইন-শৃঙখলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সার্বিক ভাবে অপরাধ দমন সম্ভব নয়।

কমিউনিটি পুলিশিং বিষয়ে মেয়র বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমেই সম্ভব উন্নত আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ জনগণের দুরত্ব হ্রাস, সম্প্রিতি এবং জনসেবা কে নিশ্চিত করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ০১ মোঃ মমতাজ উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com