মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

উদীচীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ২.৫০ পিএম
  • ৩৩৩ বার পড়া হয়েছে
প্রতিবেদক আল সামাদ (রুবেল) : আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। জাতীয়সংগীত ও সংগঠন সংগীতের সঙ্গে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন। গত শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজন অনুষ্ঠিত হয়। উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন- সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, সহ-সভাপতি প্রবীর সরদার, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সহ-সাধারণ সম্পাদক অমিতরঞ্জন দে, সহ-সাধারণ সম্পাদক উদীচী কেন্দ্রীয় সংসদ সঙ্গীতা ইমাম প্রমুখ।
আলোচনা পরবর্তী সাংস্কৃতিক পরিবেশনায় সমবেতসংগীত পরিবেশন করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র। একক সঙ্গীত পরিবেশন করেন মাহমুদ সেলিম ও হাবিবুল আলম। আবৃত্তি পরিবেশন করেন বেলায়েত হোসেন ও রফিকুল ইসলাম। আলেখ্যানুষ্ঠান ‘কেমন আছে বাংলাদেশ’ পরিবেশন করে সংগঠনের শিল্পীরা। সবশেষে নাটক ‘অজ্ঞাতনামা’ পরিবেশন করেন উদীচীর নাটক বিভাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com