মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যুক্তরাষ্ট্র ওপর হামলা চালালে তেহরানের ৫২টি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা :ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট সময় রবিবার, ৫ জানুয়ারী, ২০২০, ৭.০৮ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার হুঁশিয়ার করে বলেছেন, ইরান আমেরিকান কোন নাগরিক কিংবা সম্পদের ওপর হামলা চালালে যুক্তরাষ্ট্র তেহরানের ৫২টি লক্ষ্যবস্তুতে খুব দ্রুত ও কঠোরভাবে পাল্টা হামলা চালাবে।
এক টুইট বার্তায় ট্রাম্প ইরাকে ইরানের ক্ষমতাধর জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যায় শুক্রবারের ড্রোন হামলার সমর্থন করেন। একইসঙ্গে তিনি ১৯৭৯ সালে তেহরানের মার্কিন দূতাবাস দখলে নেয়ার পরবর্তী এক বছর ধরে যে ৫২ জন মার্কিন নাগরিককে জিম্মি করে রাখা হয়েছিল ৫২টি লক্ষ্যবস্তু তাদের প্রতিনিধিত্ব করছে বলে জানান।
ট্রাম্প আরো বলেন, এসব লক্ষ্যবস্তুর কিছু কিছু খুবই উচ্চপর্যায়ের এবং ইরান ও ইরানের সংস্কৃতির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আমরা খুবই দ্রুত এবং কঠোর হামলা চালাবো। কারণ যুক্তরাষ্ট্র আর কোন হুমকি প্রত্যাশা করে না।
ট্রাম্প বলেন, সোলাইমানি বাগদাদে মার্কিন সৈন্যদের ওপর অচিরেই হামলা চালানোর পরিকল্পনা করছিল।
তাকে আরো আগেই হত্যা করা উচিত ছিল বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে সোলাইমানিকে হত্যার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ভয়াবহ প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেন।
ইতোমধ্যে সুলাইমানির ডেপুটি ইসমাইল কানিকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com