মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মুখ খুললেন সোহিনী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১, ৯.৩৪ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে
আল সামাদ রুবেলঃ টলিউডের পরিচিত মুখ সোহিনী সরকার। টেলিভিশন দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর লম্বা জার্নি পার করেছেন সোহিনী। সহজ ছিল না অভিনয়ের দুনিয়ায় তার এই যাত্রাপথ, সোহিনীকে প্রতিমুহূর্তে খারাপ অভিজ্ঞতার শিকার হতে হতে হয়েছে। ক্যারিয়ারের শুরুতে পরিচালক-প্রযোজকের লালসার শিকার হতে হতে বেঁচে গিয়েছেন তিনি, সম্প্রতি সেই সব ‘রাক্ষস-খোক্কসদের’ সম্পর্কে মুখ খুলেছেন নায়িকা।
সোহিনী বলেন, তার জীবন ঠিক রূপকথার মতো।সেই গল্পের শুরুতেই থাবা বসিয়েছিল রাক্ষস-খোক্কসরা। কিন্তু রূপকথার মতো এখানেও রাজপুত্র এসে সোনার কাঠি, রূপোর কাঠি ছুঁইয়ে রাজকন্যাকে জ্যান্ত করেছে। অভিনেত্রীর কথায়, এখন তার জীবনে কোনও রাক্ষস নেই, তাদের উপযুক্ত ব্যবস্থা করেছেন তিনি। কারোর নাম না করেই সোহিনী বলেন, খুব অল্প বয়সে সিরিয়ালে কাজ শুরু করেন তিনি। সেই সময় এক ব্যক্তি তাকে খারাপভাবে স্পর্শ করবার চেষ্টা করতেন।
যদিও সোহিনী তাকে ধারে কাছে ঘেঁষতে দেননি। সোহিনী বলেন, তখন আমি ক্লাস এলেভেন বা টুয়েলভে পড়ি। মন দিয়ে কাজ করতাম, কিন্তু সে আমাকে প্রচণ্ড বকছে। আমি বুঝতে পারতাম না কেন! পরমূূহূর্তেই মেক-আপ রুমে গিয়ে সে আমার সঙ্গে আন্তরিক হওয়ার চেষ্টা করত। তবে আমি তার জালে কোনওদিন ধরা দিইনি। সোহিনী বলেন ২০০৫-০৬ সালের ঘটনা এটি।
সেই সময় ফেসবুক ছিল না- তাই বিষয়টা জানাজানি হয়নি। কিন্তু সেটের বহু সহকর্মী সোহিনীর পাশে দাঁড়িয়েছিল বলে জানান অভিনেত্রী। ‘অদ্বিতীয়া’ সিরিয়ালের সঙ্গে পরিচিতি লাভ করেছিলেন সোহিনী। এরপরই সুযোগ আসে ‘রূপকথা নয়’ ছবিতে অভিনয়ের। সে প্রায় এক দশক আগের কথা। দ্বিতীয় ছবি ‘ফড়িং’-এ ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন সোহিনী। আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com