যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি সিনেমার সেটে অভিনেতা অ্যালেক বল্ডউইনের চলচ্চিত্রে ব্যবহৃত বন্দুকের গুলিতে সিনেমার চিত্রগ্রাহক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ছবিটির পরিচালক।
উনিশ শতকের ওয়েস্টার্ন ঘরানার ছায়াছবি ‘রাস্ট’ এর সেটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ৪২-বছর বয়সী নারী হ্যালিনা হাচিন্স ওই সিনেমার ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করছিলেন। সেটে কর্মরত অবস্থাতেই তিনি গুলিবিদ্ধ হন।
তাকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও গুরুতর জখমের কারণে তার মৃত্যু হয়।