বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহরুখ খানের বাসায় তল্লাশি

  • আপডেট সময় শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১, ৮.১৪ এএম
  • ২১১ বার পড়া হয়েছে

শাহরুখ খানের বাসায় তল্লাশি , নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এনসিবি কর্তারা বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে মান্নাতে প্রবেশ করেন। জানা গেছে বলিউড সংশ্লিষ্ট একাধিক সূত্রে।

শাহরুখ খান আর্থার রোড জেলে এ দিন সকালে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করেন । তারপরই তার বাসায় হানা দেয় (এনসিবি)।

মাদককাণ্ডে গত ২ অক্টোবর গ্রেপ্তার হয় শাহরুখপুত্র আরিয়ান খান। কয়েকবার শুনানি করেও হয়নি তার জামিন। এদিকে ছেলের জামিনে মরিয়া হয়ে উঠেছেন বলিউড বাদশা শাহরুখ খান। আইনজীবী বদল, নিজের শুটিংও বন্ধ করেছেন ।

ছেলের সঙ্গে দেখা করার একাধিক আবেদন করেছিলেন শাহরুখ ও তার স্ত্রী গৌরি। কিন্তু পাচ্ছিলেন না অনুমতি । অবশেষে ছেলের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছে শাহরুখ খান ।নিয়ম মেনে ১৫ মিনিট আরিয়ানের সঙ্গে কথা বলেছেন তিনি। গ্রেপ্তারের ১৯ দিন পর আরিয়ানের দেখা পেলেন শাহরুখ খান । তিনি ছোট গাড়িতে কয়েকজন নিরাপত্তারক্ষীদের নিয়ে আর্থার রোড জেলে যান । জানা গেছে, করোনাকালে জেলে সাক্ষাতের কিছু বিধিনিষেধ জারি করে মুম্বাইয়ের আর্থার রোড জেল কর্তৃপক্ষ। বুধবার (২০ অক্টোবর) ওই বিধিনিষেধগুলো শিথিল করা হয়েছে। তারপরই জেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে যান তিনি ।

সাক্ষাতে আরিয়ানকে আশ্বস্ত করেছেন বলিউড বাদশা। তিনি ছেলেকে বলেন, সবকিছু ঠিক হয়ে যাবে। সব ঠিক হবে আগামী দিনেই । এ সময় শাহরুখ এবং আরিয়ানের মাঝে গ্লাসের পার্টিশন দেওয়া ছিল। তারা ইন্টারকমের মাধ্যমে কথা বলে। জেল কর্তৃপক্ষের সাক্ষাতে সময় একজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com