মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

২৫০ ডলার প্রতি ছক্কায় অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্থরা পাবেন

  • আপডেট সময় শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০, ১১.৩৯ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

ভয়ঙ্কর দাবানলের গ্রাসে অস্ট্রেলিয়ার বিস্তীর্ন অরণ্য। যার জেরে প্রবল ক্ষতিগ্রস্থ হয়েছেন অরণ্যের পার্শ্ববর্তী অঞ্চলে থাকা মানুষরা। হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে পড়েছেন ইতিমধ্যে। উদ্বেগের ব্যাপার, আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলের কর্মীরা। ফলে হু হু করে ছড়িয়ে পড়ছে আগুন। দাবানলে ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য এবার এগিয়ে এলেন ক্রিকেটাররা।

এক সময় আইপিএলে কলকাতার হয়ে খেলে যাওয়া ক্রিস লিনের মাথায় প্রথম এসেছিল এমন আইডিয়া। তিনি টুইটারে ঘোষণা করেন, বিগ ব্যাশে এবার তিনি যতগুলো ছক্কা মারবেন প্রতিটির জন্য ২৫০ অস্ট্রেলিয়ান ডলার করে তিনি দাবানলে ক্ষতিগ্রস্থদের জন্য দেবেন। তার এমন আইডিয়া অন্য ক্রিকেটারদের দারুন পছন্দ হয়। একে একে গ্লেন ম্যাক্সওয়েল, ডার্চি শর্টও এমনই ঘোষণা করেন। প্রত্যেকেই ২৫০ ডলার করে রেড ক্রস বুশফায়ার আপিলে দান করার কথা জানান।

ক্রিস লিন এখনও ১২টি ছক্কা মেরেছেন বিগ ব্যাশে। যা এখনও পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ। ম্যাক্সওয়েল মেরেছেন নটি ছক্কা।

পার্থ স্কচার্সের স্পিনার ফাওয়াদ আহমেদ আবার জানিয়েছেন, তিনি প্রতিটি উইকেট ও ছক্কার জন্য ২৫০ ডলার করে দান করবেন। তিনি এখনও পর্যন্ত সাতটি উইকেট নিয়েছেন। এবং ছক্কা মেরেছেন দুটি।

এদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩ ও ১৫ মার্চ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের দুই ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ান রেড ক্রস ডিজেস্টার রিলিফ অ্যান্ড রিকভারি ফান্ডের জন্য অর্থ সংগ্রহ করা হবে। ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসের ১২০০-র বেশি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে ইতিমধ্যে। ১৮ জনের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com