মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নতুন ওয়েব ফিল্মে অর্ষা

  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১, ২.৪৮ পিএম
  • ৩১১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ জনপ্রিয় অভিনেত্রীদের একজন নাজিয়া হক অর্ষা। লাক্স তারকা হিসেবে যাত্রা করা এই অভিনেত্রী কাজ করছেন নাটক ও সিনেমাতে। সম্প্রতি যুগের সঙ্গে তাল মিলিয়ে যুক্ত হয়েছেন ওয়েব ভিত্তিক কাজগুলোতেও। সেই ধারাবাহিকতায় অভিনয় করতে যাচ্ছেন জি ফাইভের নতুন একটি ওয়েব ফিল্মে। নাম ‘কুহেলিকা’। এটি নির্মাণ করছেন বিজ্ঞাপন নির্মাতা সামিউর রহমান। অর্ষা ছাড়াও এতে আরও অভিনয় করছেন ইয়াশ রোহান, সাফা কবির, সাফায়েত মনসুর রানা, এলিনা শাম্মী প্রমুখ। অর্ষা জানান,গত ১৭ই অক্টোবর থেকে ঢাকার অদূরে মুন্সীগঞ্জে শুরু হয়েছে ফিল্মটির শুটিং। ক্রাইম থ্রিলারধর্মী গল্পে এটি নির্মিত হচ্ছে। নারী প্রধান গল্প এটি। শুটিং চলবে এ মাসের শেষ পর্যন্ত। মুন্সীগঞ্জ ছাড়াও ঢাকা ও ঢাকার বাইরে বেশ কিছু লোকেশনে এর চিত্রায়ন হবে। এ ওয়েব ফিল্মে কাজ প্রসঙ্গে অর্ষা বলেন, আরও একটা ভালো গল্পে কাজ করতে যাচ্ছি। ‘কুহেলিকা’ ফিল্মটির গল্প অসাধারণ। আশা করছি দর্শকের ভালো লাগবে এমন একটি কাজ করতে পারবো। চলতি বছরের শেষদিকে ভারতীয় ওটিটি প্লাটফরম জি ফাইভে মুক্তি পাবে ‘কুহেলিকা’। এদিকে অর্ষা বেশকিছু নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি ওটিটির আরও নতুন কাজের কথা চলছে। এ বিষয়ে তিনি বলেন, ওটিটিতে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। এগুলোর গল্প, নির্মাণ, বাজেটও ভালো। তাই এ মাধ্যমটিতে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। বেশকিছু প্রস্তাব রয়েছে। ব্যাটে বলে মিললে সেগুলো করবো। নতুন সিনেমা করা হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে অর্ষা বলেন, সিনেমার প্রস্তাব হরহামেশাই পাই। তবে সব ধরনের ছবি আসলে করতে চাই না। মনের মতো গল্প ও চরিত্র পেলেই কেবল কাজ করবো। এমন চরিত্রে কাজ করতে চাই যা মানুষ মনে রাখবে দীর্ঘদিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com