মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

২ মাসে ভারত থেকে ফিরেছেন ৪৪৫ জন বাংলাদেশী

  • আপডেট সময় শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০, ৫.৪২ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন সংশোধন হওয়ার পরের দুই মাসে ৪৪৫ জন বাংলাদেশী দেশে ফিরেছেন। এরা অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন। গত এক বছরে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ ও সীমান্ত পার করার চেষ্টা করায় আটক করা হয় অন্তত এক হাজার জনকে। সীমান্ত রক্ষী বাহিনী- বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। ফেরত আসা ব্যক্তিদের সঙ্গে ভারতের নাগরিকপঞ্জি বা নাগরিকত্ব আইনের কোনো সম্পর্ক নেই বলে জানান বিজিবি প্রধান।

গত ২৫-৩০শে ডিসেম্বর নয়া দিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকের বিষয় জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন সাফিনুল ইসলাম। জানান, ছয় দিনের ঐ সম্মেলনে এনআরসি নিয়ে কোন আলোচনা হয়নি। বিগত চার বছরের মধ্যে গত বছর সীমান্ত হত্যা সর্বোচ্চ হওয়ায় এ নিয়ে বিজিবি’র পক্ষ থেকে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়।

বৈঠকে সীমান্ত অতিক্রম ও মানব পাচাররোধে পদক্ষেপ এবং একযোগে সমন্বিত টহল জোরদার করতে উভয় পক্ষ সম্মত হয়েছে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়। সম্মেলনে বাংলাদেশের ১১ সদস্যের এবং ভারতের ১৯ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com