মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে ডিজিটাল পদ্ধতিতে, বিএনপি ডিজিটাল পদ্ধতি পছন্দ করে না: ওবায়দুল কাদের

  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২০, ৬.২৩ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আধুনিকতা থেকে পিছিয়ে যাচ্ছে। এ জন্যই তারা ইভিএম-এ নির্বাচন নিয়ে নানা সমালোচনা করছে।
তিনি বলেন, ‘সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। অথচ ডিজিটাল পদ্ধতি বিএনপি পছন্দ করে না। তারা কতটা সেকেলে মানসিকতার, কতটা পেছানো আছে সেটা ভাবতে হবে। তারা ক্ষমতায় এলে দেশ কখনো এগিয়ে যাবে না। বিএনপি আধুনিকতা থেকে পিছিয়ে যাচ্ছে।
ওবায়দুল কাদের বুধবার রাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে মেট্রোরেল লাইনে রেল-ট্র্যাক স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
‘ইভিএমে ভোট সুষ্ঠু হবে না’ বিএনপি’র এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে কাজ করছেন। ডিজিটাল পদ্ধতি যারা পছন্দ করে না তারা কতটা আউটডেটেড (সেকেলে) মন মানসিকতার, কতটা পেছানো আছে সেটা ভাবতে হবে এবং তারা ক্ষমতায় এলে দেশ কখনো এগিয়ে যাবে না।
ইভিএম নাকি ডিজিটাল ভোট চুরির মেশিন বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা লেটেস্ট টেকনোলজি। ইভিএমে যদি ভোট হয় তাহলে সেটি ত্রুটিমুক্ত নির্বাচন হবে। এই পদ্ধতিতে সহজেই ভোট গণনা করা যায়। এটি অ্যাকসেপটেড একটি সিস্টেম কাজেই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।
তিনি বলেন, নির্বাচন কমিশন তো সব সময়ই তাদের পক্ষেই কথা বলছেন, সরকারের পক্ষ নিয়ে তো কথা বলছে না। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে কাজ করছেন।
ডিএনসিসি নির্বাচনে উত্তরের বিএনপি’র মেয়র প্রার্থী তাবিথ আওয়াল বলেছেন- শেষ পর্যন্ত তারা নির্বাচনের মাঠে থাকবে এবং নির্বাচনের শেষ দেখে ছাড়বেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা তো ভালো কথা- তারা নির্বাচনের শেষ পর্যন্ত থাকবে। তবে, তাদের পুরনো সংস্কৃতি নির্বাচনের আগেই নির্বাচন বয়কট করা। সেখান থেকে যদি সরে আসতে পারে তাহলে সেটা ভালো কথা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মেয়র নির্বাচনের শেষটা দেখবেন এবং রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করবেন। রেজাল্ট হওয়ার আগে তারা বলবে ভোট কারচুপি-জালিয়াতি-ডাকাতি হয়েছে। সুতরাং তারা যে অঙ্গীকার করেছে নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে সেটা যেন তারা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com