সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

লুঙ্গি পরে পরীক্ষা দিছিলেন ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন ছাত্র

  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১, ১.০০ এএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তিন ছাত্র লুঙ্গি পরে পরীক্ষা দিচ্ছিলেন । সেই কারণে তাঁদের বহিষ্কার করল  । তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, লুঙ্গি পরার জন্য এই পদক্ষেপ করা হয়নি। ওই ছাত্ররা পরীক্ষার নিয়ম মানেননি।

কোভিড পরিস্থিতিতে অগাস্ট থেকে পরীক্ষা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের। সোমবার ছিল ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিস্টার। বহিষ্কৃত পড়ুয়ার দাবি, অনলাইনে পরীক্ষার শুরুর আগে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করার নির্দেশ দেওয়া হয়। সেই সময় লুঙ্গি পরিহিত অবস্থায় তাঁকে দেখে ফেলেন শিক্ষক। নেটওয়ার্কের সমস্যায় শিক্ষকের কথা শুনতে পারেননি। পরে জুম অ্যাপ থেকে তাঁকে বের করে দেওয়া হয়। আর এক ছাত্রের দাবি, পিছনের জানলা দিয়ে আলো থাকায় তাঁকে দেখা যাচ্ছিল না। জানালা বন্ধ করতে বলেন শিক্ষক। তখনই লুঙ্গি দেখে যথাযথ ‘ড্রেস কোড’ না থাকায় বের করে দেওয়া হয় তাঁকে।

এক পরীক্ষার্থীর বক্তব্য, পরীক্ষার সময় জুমের ব্রেকআউট রুমে প্রবেশ করেন বিভাগীয় চেয়ারম্যান। তখন পরিদর্শক চেয়ারম্যানকে বলেন, কিছু ছেলে লুঙ্গি পরে পরীক্ষা দিচ্ছে। কী করা উচিত? চেয়ারম্যান তাঁদের বের করে দিতে নির্দেশ দেন।

পরীক্ষার সুপারভাইজার সহকারী অধ্যাপক শিহাবুল আউয়াল বলেন,”পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের ক্যামেরার পজিশন ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছিল। তা অমান্য করেছিলেন দুই পরীক্ষার্থী। এমনকি তর্ক জুড়ে দেন। তাঁদের বহিষ্কার করা হয়েছে। বাকি তিন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন নকল করার দায়ে।” ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন সাজ্জাদ হোসেন জানান, আচরণ ও নকলের অভিযোগে বহিষ্কার করা হয়েছে পরীক্ষার্থীদের। লুঙ্গি পরার কারণে নয়। তবে লুঙ্গি পরে পরীক্ষা দেওয়াটা বেমানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com