মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সারা দেশের ন্যায় বরগুনা জেলায় পালিত হয়েছে চ্যানেল আই এর জন্মদিন

  • আপডেট সময় শুক্রবার, ১ অক্টোবর, ২০২১, ১১.৫৪ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে
মল্লিক মো জামাল বরগুনা প্রতিনিধিঃ- “হৃদয়ে বাংলাদেশ” স্লোগানে প্রচারিত চ্যানেল আই। সারা দেশের ন্যায় বরগুনা জেলায় পালিত হয়েছে চ্যানেল এর জন্মদিন। চ্যানেল আই দর্শক ফোরামের আয়োজনে ২২ বছর কাটিয়ে ২৩ বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেল আই এর জন্মদিন উদযাপন করা হয়। এ উপলক্ষে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শুক্রবার বেলা ১১ টার দিকে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য করেন- জেলা প্রশাসক হাবিবুর রহমান। চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি শামসুদ্দিন খান শানুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য করেন- বরগুনা সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম টুকু, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী মোঃ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, চ্যানেল আই এর বরগুনা প্রতিনিধি হাসানুর রহমান ঝন্টু। এসময় চ্যানেল আই দর্শক ফোরামের সাধারণ সম্পাদক তারিক বিন আনসারী সুমন, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল করিম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ বক্তব্য করেন। বক্তারা তাদের বক্তব্যে চ্যানেল আইয়ের সুন্দর পরিবেশনা ও দেশের উন্নয়ন প্রকল্প নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আরো সমৃদ্ধমন্ডিত হবে বলে আশা রাখেন। সেই সাথে চ্যানেল আইয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com