মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ফের বিজ্ঞাপনের কাজ শেষ করলেন তানিন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৫.০০ পিএম
  • ৩১৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ শোবিজ মানেই নতুন কিছু, প্রতিনিয়ত নতুন ভালো কাজের জন্য তাদের প্রতিযোগিতা হয়। এক আকাশ স্বপ্ন নিয়ে এখানে যুক্ত হচ্ছে প্রতিভাবান অজস্র তরুণ-তরুণী। অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে নির্মাতা হিসেবেও এখানে জায়গা করে নিচ্ছেন অসংখ্য মেধাবী। কাজের যোগ্যতা দিয়ে কেউবা টিকে যাচ্ছেন আবার যোগ্যতার অভাবে অনেকেই হারিয়েও যাচ্ছেন।

ঠিক তেমনি বিভিন্ন ঘাত-প্রতিঘাত মানিয়ে নিয়ে টিকে গেছে চিত্রনায়কা ও অভিনেত্রী তানিন সুবহা। কাজ করে যাচ্ছেন সমানতালে, যেটা একজন সফল অভিনেত্রী হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তানিন সুবাহ সিনেমায় কাজ করার পাশাপাশি নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ, বিগ বাজেটের মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনে। বর্তমানে তিনি ধারাবাহিক নাটকে কাজ করছেন বেশী। সম্প্রতি তিনি একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন। ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর একটি বিজ্ঞাপন ছিল। রুবেল মাহমুদের পরিচালনায় এই বিজ্ঞাপনের শুটিং শেষ হয়েছে।

বিজ্ঞাপনের প্রসঙ্গে তানিন সুবহা জানান, কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। এই কাজটি গল্প নির্ভর। গ্রামীন গল্পের প্রেক্ষাপটে নির্মিতব্য প্রমোশনাল বিজ্ঞাপন। সবার মাঝে দ্রুত ছড়িয়ে যাবে বলে মনেকরি। এই কাজের সাথে যারা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ। এতো সুন্দর কাজের সাথে আমাকে যুক্ত করার জন্য। সামনে আমার আরো কিছু নতুন বিজ্ঞাপনের কাজ আসছে।

বিজ্ঞাপনে আরো ছিলেন রাশেদ প্রহর, নূর হোসেন চার্লি, দিগন্ত, সাদিয়া মির্জা, শাহজাদা রিপন, মতিন তালুকদার, মনির, মাহবুব, শিশু শিল্পী – সিমান। বিজ্ঞাপনটি একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে পরিচালক রুবেল মাহমুদ ও কাজল রানাকে। টিমের সবাই যার প্রতি বিশেষ কৃতজ্ঞ সে হলেন আরেক তরুন প্রতিভাবান পরিচালক কিশোর রাব্বানী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com