মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

“ফ্রম বাংলাদেশ” সিনেমার অপেক্ষা ঊর্মিলা

  • আপডেট সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১০.৩৯ পিএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ টিভি নাটকের বাইরে একটি সিনেমায় অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। শাহনেওয়াজ কাকলীর ‘ফ্রম বাংলাদেশ’- শিরোনামের ছবিতে দেখা যাবে তাকে।

এরই মধ্যে এ ছবির শুটিং-ডাবিং শেষ করেছেন তিনি। করোনার কারণে ছবিটির কাজ অনকেটা ধীরগতিতে শেষ হচ্ছে। তবে আশার কথা হলো চলতি বছরের শেষে কিংবা নতুন বছরে ছবিটি মুক্তির পরিকল্পনা হচ্ছে বলে জানান অভিনেত্রী। তার ভাষ্য- ১৯৭১ সালের প্রেক্ষাপটে একটি বনেদি হিন্দু পরিবারের ওপর সিনেমাটির গল্প। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। খুব যত্ন নিয়ে এর শুটিং হয়েছে। দর্শক ছবিটি দেখলে নিরাশ হবেন না।

ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এদিকে, ওটিটি প্ল্যাটফরমে কাজের বিষয়েও অভিনেত্রী প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। তিনি গণমাধ্যবমকে বলেন, ‘ওটিটির জন্য কয়েকটি কাজের কথা হয়েছে। এখনো কোনোটি চূড়ান্ত করিনি।

কাজ শুরু হলে সবাইকে জানাবো।’ টিভি নাটকেও বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। ‘একশ’তে ১০০’, ‘হ্যামিলনের বাঁশিওয়ালা, ‘হুলস্থুল’, ‘শান্তি মলম দশ টাকা’ ও ‘পরাধীন’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।

ব্যস্ততা প্রসঙ্গে এই গ্ল্যামারকন্যা বলেন, ধারাবাহিক নাটকের পাশাপাশি ভালো গল্প ও চরিত্র পেলে খণ্ড নাটকেও কাজ করবো। টিভি নাটক নিয়ে অনেকে নানা মন্তব্য করে থাকেন। তবে আমি মনে করি, এখানেও ভালো কাজ হচ্ছে। হয়তো বিভিন্ন কারণে সেটি অনেকের চোখে পড়ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com