মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মঞ্চে আসছে দৃষ্টিপাতের ‘সে এক স্বপ্নের রাত’

  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৬.১৯ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ একঝাঁক তরুণ নাট্য গেরিলার দল ‘দৃষ্টিপাত নাট্যদল’। ইতিমধ্যেই বেশ কিছু দর্শকপ্রিয় সাড়াজাগানো নাট্যপ্রযোজনা মঞ্চে এনে নন্দিত হয়েছে দলটি।

করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে আবারও মঞ্চে ফিরছে তারা। (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হবে দলটির ২৫ তম প্রযোজনা, সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী নাটক ‘সে এক স্বপ্নের রাত’। এছাড়াও গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে প্রদর্শিত হবে নাটকটি। এ উপলক্ষে আগামী ১০ অক্টোবর শিল্পকলা একাডেমির মূল হলে এটি মঞ্চায়ন করা হবে। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন ড. খন্দকার তাজমি নূর।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ড. খন্দকার তাজমি নূর, অধরা প্রিয়া, আব্দুল হালিম আজিজ, এসএম শাফায়েত, রজনীগন্ধা রফিক, মতিউর রহমান বাচ্চু। টানা মহড়ার মধ্যদিয়ে মঞ্চায়নের সব প্রস্তুতিও সেরে ফেলেছেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে দল প্রধান আব্দুল হালিম আজিজ বলেন, আমরা বিশ্বাস করি দৃশ্য-অদৃশ্য দানবের তান্ডব যতই আসুক মানুষ তার নিজের শক্তিতে ঘুরে দাড়াবেই। অন্ধকার ভেদকরে আলোর প্রদীপ নিয়ে সুন্দরের পথ দেখাবেই।

অনন্তের সেই সম্ভাবনা থেকেই মহামারীকে পেছনে ফেলে আবারও প্রাদ-প্রদীপের আলোতে এসে দাড়ালো দৃষ্টিপাত নাট্যদল। মানবিক মূল্যবোধ ও আত্মউপলদ্ধির এই পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের শ্রম স্বার্থক হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com