মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

চিত্রনায়িকা চমক তারার জন্মদিন আজ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১০.২৪ এএম
  • ২৮৩ বার পড়া হয়েছে
 বিনোদ প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ চিত্রনায়িকা চমক তারার জন্মদিন। তিনি অন্যভাবে জন্মদিন দিনটি উদযাপন করার জন্য তিনি গত ২০ সেপ্টেম্বর বৃদ্ধাশ্রমে যান। সেখানে তিনি আশ্রমে থাকা বাবা, মা ও প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করেন। এ সময়ে তিনি সচেতনতামূলক একটি তথ্যচিত্রও নির্মাণ করেন। চমক তারা জানান, ‘বৃদ্ধাশ্রম’ নামে এই তথ্যচিত্রটি তিনি জন্মদিনে নিজের ইউটিউব চ্যানেল ‘চমক তারা’য় মুক্তি দিবেন। চমক তারা বলেন, ‘আমরা কতোটা খারাপ হলে আমাদের বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারি এবং কতোটা নিচে নেমে গেলে আমরা আমাদের নিজ সন্তান, হোক না সে প্রতিবন্ধী, তাকে রাস্তায় ফেলে আসতে পারি।’
তিনি বলেন, ‘এতো বাবা-মাকে একসঙ্গে পেয়ে যেমন আনন্দ পেয়েছি, তেমনি কষ্টও লেগেছে। যারা এসব বাবামাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছেন, তাদের কি ভাষায় তিরস্কার করা যায় তা আমার জানা নেই। তবে এটা বিশ্বাস করি যে তাদের সন্তানরাও তাদের সঙ্গে একই আচরণ করতে পারে। যদি করে তাহলে তাতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।
প্রবাদেই আছে যেমন কর্ম, তেমন ফল।’ চমক তারা একজন অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও প্রয়োজনের তাগিদে তাকে মিউজিক ভিডিও, তথ্যচিত্র প্রযোজনা করতে হচ্ছে। সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে তার সখ্য সেই ছোটবেলা থেকেই। নাচ শিখতে শিখতে যুক্ত হন পদাতিক নাট্য গ্রুপের সঙ্গে। সেখানে এখনও আছেন এবং আজীবন থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। এরপরই তিনি যুক্ত হন চলচ্চিত্রের সঙ্গে। তার একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। নির্মাণাধীন আছে আরো বেশ কয়েকটি।
তবে তিনি ইতোমধ্যে বেশ কিছু ছবির আইটেম গানে অভিনয় করেছেন। চমক তারা বলেন, ‘অভিনয়ের ক্ষেত্রে চলচ্চিত্র, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ওয়েব সিরিজ বলে কোনো কথা নেই। অভিনয় করার সুযোগ আছে, এমন চরিত্র হলেই কাজ করতে আমার আপত্তি নেই।’ তিনি এই বিনোদন সাংবাদিক দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘অভিনয় শুধু দর্শক মনোরঞ্জনের বিষয় নয়, শিল্পীর আত্মতৃপ্তিরও একটা বিষয় আছে। একটি চরিত্রের মধ্যে আমি দুটি বিষয়ই চাই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com