মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা পড়লো ১৪ সিনেমা

  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ৯.২২ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতায় জমা পড়েছে ১৪টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ২৮টি বিভাগে পুরস্কারের জন্য লড়াই করবে এই সিনেমাগুলো। গত ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত গ্রহণ করে প্রযোজকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে তথ্য মন্ত্রণালয়। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক জানিয়েছেন, ‘করোনার কারণে তুলনায় কম সংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে।

এবার ১৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ৭টি স্বল্পদৈর্ঘ্য ও ৬টি প্রামাণ্যচিত্র জমা পড়েছে। ১৪টি পূর্ণদৈর্ঘ্য সিনেমাগুলোর মধ্যে আছে, বীর, শাহেনশাহ, ঊনপঞ্চাশ বাতাস, গোর, বিশ্বসুন্দরী, একজন মহান নেতা, হলুদ বনি, গণ্ডি, রূপসা নদীর বাঁকে, আমার মা, চল যাই, জয়নগরের জমিদার, সুবর্ণরেখা ও হৃদয় জুড়ে। ৭টি স্বল্পদৈর্ঘ্য সিনেমার মধ্যে আছে- কোথায় পাব তারে, আতর, সাদা গোলাপ, ফেরা, আড়ং, দ্য স্কায়ার্স ও আমার বাবার নাম। ৬টি প্রামাণ্যচিত্রের মধ্যে আছে–স্বাধীনতার ডাকটিকিট, রথযাত্রার বাকি ইতিহাস, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়, বায়োগ্রাফি অব নজরুল, দ্য ফ্রন্ট পিয়ার্সম্যান ফজলুল হক ও নীলমুকুট। ১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম প্রদান করা হয়।

বাংলাদেশ সরকার চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য ব্যক্তিবিশেষকে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com