মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ওয়েব সিরিয়ালে দীপা

  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ৯.২০ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ টিভি নাটকের প্রিয়মুখ দীপা খন্দকার। তবে এখন আর টেলিভিশনেই শুধু সীমাবন্ধ নেই তিনি। একদিকে সিনেমায় কাজ করছেন, অন্যদিকে নাম লিখেছেন ওটিটি প্ল্যাটফরমে। আগামী ২৭শে সেপ্টেম্বর থেকে তিনি ১২০ পর্বের ‘আমাদের বাড়ি’ শিরোনামের একটি ওয়েব সিরিজের শুটিং শুরু করবেন বলে জানান। এটি নির্মাণ করছেন তানিম নূর। এটি নির্মিত হচ্ছে ওটিটি প্ল্যাটফরম জি-ফাইভের জন্য। ওয়েব সিরিজটি নিয়ে অভিনেত্রী বেশ উচ্ছ্বসিত। তার ভাষ্য, এখানে অনেক সিনিয়রদের পাশাপাশি নতুনদের দেখা যাবে।’ পুরোপুরী একটি ফ্যামিলি ড্রামা বলা যায়। সিরিজটির নাম শুনলেই বোঝা যায় এটির গল্প কেমন হবে। এদিকে, এই অভিনেত্রী আরও একটি দীর্ঘ সিরিয়ালে কাজ করছেন। নিমা রহমানের পরিচালনায় ‘গুলশান অ্যাভিনিউ-২’ সিরিয়ালে দেখা যাবে তাকে। এটি টেলিভিশনের জন্য নির্মাণ হচ্ছে। এ ছাড়া ‘বাকেরখনি’ শিরোনামের একটি ধারাবাহিকে অভিনয় করছেন দীপা। ছোট পর্দার এই অভিনেত্রীর হাতে আছে দুটি সিনেমা। এর মধ্যে সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’ শিরোনামের একটি ছবির শুটিং শেষ করেছেন। শুটিং শেষের দিকে আছে মো. ইকবালের ‘রিভেঞ্জ’ শিরোনামের অন্য একটি সিনেমার। এতে তিনি প্রথমবারের মতো খল চরিত্রে অভিনয় করছেন। টিভি নাটক ও ওয়েবের বাইরে সম্প্রতি দুটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। এগুলো নির্মাণ করেছেন নির্মাতা সজীব ও বিশ্বজিৎ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com