মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ফের শুটিংয়ে পূর্ণিমা

  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ৯.০৯ পিএম
  • ৩১৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ লকডাউন খুলে দেয়ার পর আবারো চলচ্চিত্রের তারকারা সরব হয়েছেন শুটিংয়ে। সেই ধারবাহিকাতায় বিরতির পর ফের শুটিংয়ে ফিরলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। গতকাল নঈম ইমতিয়াজ নেয়ামূলের পরিচালনায় ‘গাঙচিল’র শুটিংয়ে অংশ নেন তিনি। পূর্ণিমা গণমাধ্যমকে বলেন,  এই সিনেমায় এনজিওকর্মীর ভূমিকায় অভিনয় করছি। গল্পটা চমৎকার। এই সিনেমার কাজ আরও আগেই শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু নানা জটিলতায় পিছিয়েছে। শিগগিরই এর কাজ শেষ হয়ে যাবে। এদিকে, বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও মাঝে মাঝে কাজ করে থাকেন পূর্ণিমা। নাটক, বিজ্ঞাপন ও উপস্থাপনায় দেখা যায় এই নায়িকাকে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। গত ১০ ও ১১ই সেপ্টেম্বর রাজধানী ঢাকায় কুমারিকা ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট ‘ইভা হেয়ার অয়েল’র বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নেন। এটি নির্মাণ করেছেন রান আউট ফিল্মসের শামীম।

নায়িকা আরও জানান, শিগগিরই কিছু নতুন কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তিনি। এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে পূর্ণিমার ওয়েব সিরিজ ‘মুন্সিগিরি’। অমিতাভ রেজার পরিচালনায় এ সিরিজে পূর্ণিমা অভিনয় করেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। সিরিজটি নিয়ে বেশ আশাবাদী এ নায়িকা। তিনি বলেন, আমার প্রথম ওয়েব ফিল্ম এটি। গতানুগতিক ধারার বাইরের একটা গল্প দর্শকরা দেখতে পাবেন। আশা করি সবার ভালো লাগবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com