মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

গাইবান্ধায় লালমনিরহাট এক্সপ্রেসের বগি বিচ্ছন্ন

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২.১০ এএম
  • ২৬০ বার পড়া হয়েছে

এইচ আর হিরু, গাইবান্ধাঃ
গাইবান্ধায় ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস থেকে সকাল ১০ টায় ঢাকার উদ্দেশ্য যাওয়ার পথে গাইবান্ধা সদরের কুপতলা নামক স্থানে ইঞ্জিন থেকে যাত্রীবাহি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও আটকে পরেছেন শতশত যাত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে দিকে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা করা লালমনি এক্সপ্রেস দ্রুত গতিতে গাইবান্ধা স্টেশনে পৌঁছার পূর্বে হটাৎ করেই ট্রেনের ইঞ্জিন থেকে যাত্রীবাহি বগিগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা জানান, বগিগুলো ট্রেনের হুক ভেঙ্গে কুপতলায় দাঁড়িয়ে থাকলেও তিনটি বগিসহ ইঞ্জিন এবং চালক ঠিকই গাইবান্ধা স্টেশনে পৌঁছে যায়। এ সময় যাত্রীসহ বগিগুলো দীর্ঘসময় কুপতলায় আটকে থাকায় নারী, শিশু, বৃদ্ধসহ শতশত যাত্রী চরম ভোগান্তিও অনিশ্চয়তায় পরেন।

এ ব্যাপারে গাইবান্ধা রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার ধীরেন্দ্র নাথ বলেন, বগির হুক ভেঙ্গে ২০টি বগির মধ্যে ৪টি বগিসহ ইঞ্জিন গাইবান্ধা স্টেশনে পৌঁছে। ঘটনা জানতে পেরে পুনরায় ইঞ্জিন এবং বগির সংযোগ স্থাপন করা হয়েছে। প্রায় ১ ঘন্টা ৪৫ মিনিট বিলম্বে লালমনি এক্সপ্রেস আবার ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com