বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফিরে এসেই ব্যস্ত দিঠি

  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ৮.৩৭ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ হঠাৎ করেই সপরিবারে আমেরিকা বেড়াতে গিয়েছিলেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী দিঠি আনোয়ার। গেল ১১ মে আমেরিকা গিয়ে মনের মতো ঘুরে বেড়িয়ে গত ৮ সেপ্টেম্বর দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই তিনি তার পেশাগত কাজে ব্যস্ত হয়ে উঠেছেন। তিনি আরটিভির প্রচার চলতি জনপ্রিয় সংগীতানুষ্ঠান ‘এই রাত তোমার আমার’র ছয়টি পর্বের রেকর্ডিং-এ অংশ নেন। এতে দিঠি আনোয়ারের উপস্থাপনায় সংগীত পরিবেশন করেন প্রতীক হাসান, সমরজিৎ, স্বরলিপি, তানিয়া নাহিদ, মামুন জাহিদসহ আরও অনেকে। ত্রিগিকে দিঠি জানান আগামী ২৪ সেপ্টেম্বর দেশটিভিতে বিকাল ৩টায় ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে সরাসরি গাইবেন তিনি। এতে তার সঙ্গে গাইবেন অপু আমান। দিঠি জানান বেশ কয়েকটি মৌলিক গানের কাজ শেষ হয়ে আছে। গানগুলোর শিগগরিই মিউজিক ভিডিও নির্মাণ শেষে একে একে প্রকাশ করা হবে। দিঠি আনোয়ার বলেন, ‘১২৯ দিনের মতো আমেরিকাতে ছিলাম। নিজের মতো করে পরিবারের সবাইকে নিয়ে ঘুরে বেড়িয়েছি। তবে সময়টা দীর্ঘ হওয়ায় দেশকে, দেশের মাটিকে খুব মিস করেছি। আব্বু-আম্মুর জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছিল। নিজের কাজের ক্ষেত্রটাও দারুণভাবে মিস করছিলাম। কাজে ফিরেও ভালো লাগছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com