মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

এক দশক পর একই নায়কের বিপরীতে হিমু

  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ৮.৩৪ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ আজ থেকে এক দশক আগে কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের গল্পে ও শাহ আলম কিরণের পরিচালনায় ‘উকিল ডেকেছিল’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়ের দুনিয়ায় প্রবেশ ঘটে এমএ সালাম সুমনের। সে নাটকে তার বিপরীতে ছিলেন হোমায়রা হিমু। দীর্ঘ এক দশক পর আবারও হিমু সেই একই নায়কের বিপরীতে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘তবুও হাসতে হয়’।

নাটকটি রচনা করেছেন অপূর্ব আমিন এবং পরিচালনা করেছেন রেজা মাহমুদ। নাটকটি আজ রাত ১০টায় একুশে টিভিতে প্রচার হবে। মাঝখানে বেশ কয়েক বছর বিরতিতে থেকে আবারও অভিনয়ে এসেছেন সুমন। এখন তিনি নিয়মিত একক নাটকে এবং ধারাবাহিক নাটকে অভিনয় করছেন বলে জানিয়েছেন। সুমন বলেন, ‘মাঝে অভিনয়ে বিরতিতে থাকলেও আবারও প্রাণের টানে অভিনয়ের দুনিয়ায় ফিরে আসা। নির্মাতা, সহশিল্পীসহ প্রত্যেকেই আমাকে ভীষণ সহযোগিতা করছেন। নাটকটির গল্প খুব চমৎকার।

অনেকদিন পর হিমুর সঙ্গে অভিনয় করে ভীষণ ভালো লাগলো।’ হোমায়রা হিমু বলেন, ‘সুমনের সঙ্গে ১০ বছর আগে কাজ করেছিলাম। সময় এত দ্রুত চলে যায় সুমনের সঙ্গে কাজ করে আবারও তা উপলব্ধি করলাম। নাটকটি ভালো হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com