মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বিটিভির একক নাটক ‘কোথায় যাবে’

  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ২.৩৮ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ বাংলাদেশ টেলিভিশনে আজ ১৮ সেপ্টেম্বর শনিবার রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘কোথায় যাবে’। রোজিনা নাসরিন কমলের রচনায় এটি প্রযোজনা করেছেন এল রুমা আক্তার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তোফা হাসান, রিমি করিম, জাহাঙ্গীর আলম, আইনুন নাহার পুতুল ও রেজওয়ান পারভেজ। নাটকে গল্পে দেখা যাবে, কলসডাঙা গ্রামের একটি অবস্থা সম্পন্ন গৃহস্থের বাড়ি। বাড়ির মালিক হোসেন মিয়া। তার দুই মেয়ে টিয়া আর ময়না। হোসেন মিয়ার কোনো ছেলে নেই। বড় মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টা করছেন। কিন্তু মেয়ের কণ্ঠ পুরুষের মতো হওয়ায় বারবার বিয়ে ভেঙে যাচ্ছে। তাই মেয়ে টিয়া পরিবারের কারো সঙ্গে কথা বলে না। ঘটনাক্রমে একদিন গঞ্জে হোসেন মিয়ার সঙ্গে সালামের পরিচয় হয়। সালামের তিন কূলে কেউ নেই জানতে পেরে তাকে হোসেন মিয়া নিজের বাড়িতে নিয়ে আসেন। সালাম এসে গৃহশিক্ষক হিসেবে টিয়া ও ময়নাকে পড়াতে থাকে। একপর্যায়ে টিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। সালাম টিয়ার পুরুষালি কণ্ঠ শুনেও তাকে অনেক ভালোবাসে। টিয়া এটা বুঝতে পেরে একদিন সুন্দর কণ্ঠে সালামের সঙ্গে কথা বলে। সালাম অবাক হয়ে যায়! নাটকে টিয়ার চরিত্রে অভিনয় করেছেন রিমি করিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com