রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ বিভিন্ন মামলায় অভিযুক্ত ১১ জনকে গ্রেফতার করেছে।

  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১, ৮.১১ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ উপজেলার গোয়াতলা ও পিঠাসুতা গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী ও ৮ জন জুয়ারিসহ ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, তারাকান্দা থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার উপজেলার গোয়াতলা ও পিঠাসুতা গ্রামে মাদক ও জুয়া বিরোধী পৃথক অভিযান পরিচালনা করেন। এসময় গোয়াতলা থেকে আগের মাদক মামলার আসামী শহিদুল, মাদক মামলার আসামী হারুন অর রশীদ ও মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে ১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। অপরদিকে পিঠাসূতা গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদী সহ ৮ জন পেশাদার জুয়ারিকে গ্রেফতার করেন।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com