মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পূজার ফটোশুটে ব্যস্ত মডেলরা

  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১, ৭.৫১ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে
 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে সামনে রেখে পূজার পোশাক আর সাজের কথা মাথায় রেখেই ফটোশুটে ব্যস্ত হয়ে পরেন মডেলরা। এরই মধ্যে ‘মাসুদ খান বিউটি জোন’ পার্লারের পূজার ফটোশুটে অংশ নিলেন এনিলা তানজুম, আলভি, মাহিম, ডেইজি ও আলিফ।
‘মাসুদ খান বিউটি জোন’ এর কর্ণধার মাসুদ খান জানান, গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে গৌতম সাহার কোরিওগ্রাফিতে এর শুট করেন মেহরাব হোসেন। এতে পোশাক ব্যবহার করা হয় ফ্যাশন ওয়ার্ল্ডের।
ধূপকাঠি আর থালায় সাজানো বাহারি ফুল আর খাবার নিয়ে পরিবারের সবাইকে নিয়ে পূজা উদযাপন করতে দেখা যায় ফটোশুটের ছবিতে। ফটোশুটে মেকওভার ছিলেন মাসুদ খান। শুভর সিনেমাটোগ্রাফিতে সহকারী ফটোগ্রাফার ছিলেন সৈকত ঘোষ। এ প্রসঙ্গে গৌতম সাহা বলেন, ‘কিছুদিন পরেই পূজা। এই উৎসবে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা কেনাকাটা একটু বেশি করেন। তাছাড়া সাজগোজও করেন।
তাই পূজার আগ মূহূর্তে পার্লার ও ফ্যাশন হাউজগুলো ফটোশুট করে থাকেন। আজ মাসুদ খান বিউটি জোন’ পার্লারের ফটোশুট করি। এতে ফ্যাশন ওয়ার্ল্ডের পূজার কালেকশন নিয়ে এই শুট করা হয়েছে। সামনে আরো কিছু পূজার শুট করা হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com