মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নতুন বিজ্ঞাপনে ববি

  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১, ৭.৪৮ পিএম
  • ৭৩৮ বার পড়া হয়েছে

 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ঢাকার সিনেমার ব্যস্ত জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি।সিনেমায় ব্যস্ততার পাশাপাশি মাঝে মধ্যে বিজ্ঞাপনেও কাজ করে থাকেন তিনি।সর্বশেষ এলিট মেহেদির বিজ্ঞাপন দিয়ে বেশ নজর কেড়েছিলেন এই নায়িকা।নতুন খবর, দেড় বছর পর আবারও বিজ্ঞাপনে কাজ করছেন এই নায়িকা।

সাভারের আশুলিয়ার বিরুলিয়ার একটি শুটিং হাউসে মঙ্গলবার(১৪ সেপ্টেম্বর) থেকে তিনি ‘নিম বিউটি সোপ’ এর বিজ্ঞাপনে কাজ করছেন। গত বুধবার(১৫ সেপ্টেম্বর) শুটিং শেষ হচ্ছে। বিজ্ঞাপনটি তৈরি করছেন রেহমান খলিল।

শুটিং সেট থেকে ববি মুঠোফোনে বলেন, কিছু কাজ থাকে যা করার সময় বোঝা যায় ভালো নাকি মন্দ ফলাফল আসবে! বিজ্ঞাপনটির শুটিং আয়োজন ও নির্মাণ ভাবনা এবং আমার উপস্থিতি সবকিছু মিলিয়ে এক কথায় অসাধারণ। দুর্দান্ত একটি কাজ হচ্ছে। প্রচারের পর দর্শক বুঝতে পারবেন।

এর আগে পাওয়ার, এলিট মেহেদী ছাড়াও ওয়ারিদ টেলিটম, ওয়ালটনসহ আরও বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনে কাজ করেছেন বিজলী খ্যাত এই নায়িকা। ববি আরো বলেন, এই বিজ্ঞাপনটি পুরোপুরি গ্ল্যামার নির্ভর। অনেকদিন পর এ ধরনের কাজ করছি। শুটিং করে তৃপ্তি পাচ্ছি।

বিজ্ঞাপনের মধ্যে মিষ্টি একটা গল্প আছে। যেহেতু এটি সাবানের বিজ্ঞাপন, তাই বিজ্ঞাপন সংশ্লিষ্টরা গ্ল্যামারসভাবে তুলে ধরছেন। এদিকে, করোনার কারণে গত দেড় বছর বড় বড় কাজ থেকে দূরে ছিলেন ববি। বিজ্ঞাপনটির মাধ্যমে তিনি বড় আয়োজনের শুটিংয়ে ফিরলেন বলে জানালেন। সিনেমা নিয়ে ববি বলেন, পরিস্থিতি যখন সহজ হবে বড় সিনেমা নিয়ে ফিরবো।

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। কয়েকটি সিনেমা চূড়ান্ত হয়ে আছে। সেগুলোর জন্য নিজেকে প্রস্তুত করেছি। চিত্রনাট্য নিয়ে স্টাডি করে রেখেছি। বিজ্ঞাপনের পর রশিদ পলাশের পরিচালনায় ‘ময়ূরপঙ্খী’ নামে ওয়েব ফিল্মের শুটিং শুরু করবেন বলে জানালেন ঢাকার সিনেমার এই সুন্দরী নায়িকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com