রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রমনা এলাকা থেকে ৩০০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ৫.১১ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

রাজধানীর রমনা থানা এলাকা থেকে ৩০০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ রকিব ওরফে রকি ও মোঃ আরিফ।

গোয়েন্দা সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শিকদার মোঃ হাসান ইমাম জানান, ১১ সেপ্টেম্বর, ২০২১ (শনিবার) বিকাল ৬:০৫ টায় রমনা থানার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মূল গেট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৩০০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা রাজধানীতে ইয়াবা ব্যবসা করতো। ঘটনার দিন তারা ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে উল্লেখিত স্থানে অবস্থান করছিল মর্মে জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com