মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আবারও বিজ্ঞাপনে ফেরদৌস

  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২.০১ এএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস অভিনয়ের ব্যস্ততার মাঝেও বিজ্ঞাপনে কাজ করেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি দেশ বন্ধু গ্রুপের বিজ্ঞাপন নিয়ে শিগগিরই দর্শকের সামনে আসছেন এই চিত্রনায়ক।

এ প্রসঙ্গে ফেরদৌস গণমাধ্যমকে বলেন, ‘আপাতত প্রতিষ্ঠানটির স্থির চিত্রের কাজ করছি। শিগগিরই টিভি বিজ্ঞাপনের কাজও করব। নতুন কনসেপ্টের এ কাজগুলো দর্শকের ভালো লাগবে।’

এদিকে গত মাসের শেষ প্রান্তে হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১ সেইসব দিন’ ছবির মাধ্যমে শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। এরপর আফজাল হোসেনের পরিচালনায় ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমার শুটিং করবেন। এরপর পর্যায়ক্রমে নুরে এলাহীর পরিচালনায় ‘রাসেলের জন্য অপেক্ষা’ ছবির কাজও শুরু হবে।

এখলাস আবেদিনের পরিচালনায় ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ ছবিটি পুরোপুরি প্রস্তুত মুক্তি দেয়ার জন্য। এছাড়া জিএম ফারুকের পরিচালনায় ‘যদি আরেকটু সময় পেতাম’ ছবিটিও মুক্তির প্রক্রিয়ায় আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com