মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সিসিইউতে অভিনেত্রী ডেইজি আহমেদ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ১১.৫৯ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রয়াত চলচ্চিত্র অভিনেতা বুলবুল আহমেদের স্ত্রী এবং অভিনেত্রী ডেইজি আহমেদ।

বর্তমানে তিনি সিসিইউতে ভর্তি আছেন। ডেইজি আহমেদের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার মেয়ে-অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ।

মায়ের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘আম্মু কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তখন সেভাবে সমস্যা দেখা দেয়নি। কিছুদিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলে সুস্থ হয়ে যান৷ হঠাৎ করে কিছু শারীরিক জটিলতা এবং স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে হাসপাতালে ভর্তি করি। বর্তমানে তিনি সিসিইউতে আছেন।

আম্মুর দ্রুত আরোগ্য লাভের জন্য সবাই দোয়া করবেন। ডেইজি আহমেদ দেশের একজন বিশিষ্ট অভিনেত্রী। এছাড়া, রবীন্দ্রসঙ্গীত গেয়েও পেয়েছেন পরিচিতি। বুলবুল আহমেদ ও ডেইজি আহমেদ দম্পতির এক ছেলে দুই মেয়ে। তারা হলেন- শুভ, তিলোত্তমা ও ঐন্দ্রিলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com