মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারের  বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ৪.৫১ পিএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদকঃ  পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারের  বিরুদ্ধে বুধবার লাহোর ম্যাজিস্টেরিয়াল কোর্ট জারি করল গ্রেফতারি পরোয়ানা । বলিউডেও অভিনয় করেছেন তিনি। ‘হিন্দি মিডিয়াম’  ছবিতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। লাহোরের এক ঐতিহাসিক মসজিদে একটি ডান্স ভিডিয়ো শ্যুট করেছিলেন তিনি। সেই সূত্রেই তাঁর বিরুদ্ধে মামলা করে লাহোর পুলিশ।

তবে শুধু সাবা কামার নয়,পাকিস্তানি সংগীতশিল্পী বিলাল সইদের বিরুদ্ধেও জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ যে দীর্ঘদিন আদালতের শুনানি অগ্রাহ্য করেছেন তাঁরা। বারবার আদেশ পাঠানো সত্ত্বেও আদালতে উপস্থিত হননি সাবা ও সইদ। গত বছর পাকিস্তান পেনাল কোডের ২৯৫ ধারায় তাঁদের বিরুদ্ধে একটি মামলা করেছিল লাহোর পুলিশ।

লাহোরের পুরনো ঐতিহ্যবাহী মসজিদ ওয়াজিদ খানে নাচের দৃশ্য শ্যুট করে সেই মসজিদের পবিত্রতা নষ্ট করেছেন তাঁরা, এমনটাই অভিযোগ। এই ঘটনায় তাঁদের উপর বেজায় চটেছিল পাকিস্তানের আমজনতাও। এমনকি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে হত্যার হুমকিও দিয়েছিল নেটিজেনরা। এরপরই প্রকাশ্যে সকলের কাছে ক্ষমা চান সঈদ ও সাবা। কিন্তু তাতেও শান্ত হয়নি দর্শক। এমনকি এই ঘটনার জেরে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে দুই পুলিস অফিসারকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com