মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, আহত -২

  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ৭.৪৪ পিএম
  • ২৭৭ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
পূর্ব শত্রুতার জের ধরে লক্ষ্মীপুরে দুই সহোদরকে পিটিয়ে রক্তাক্ত জখম করার খবর পাওয়া গেছে।
জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আলি রাজা পাটোয়ারী বাড়ির আজিজুর রহমান মাস্টারের ছেলে আব্দুল হাই (৭০) ও আশরাফুর রহমান বাবুল (৪৫) কে একই বাড়ির অজি উল্লাহ মাস্টারের ছেলে আফজাল হোসেন সবুজ (৩৫), আরজু (৪৩), হাজি সাইফ উল্লাহ পাটোয়ারী ছেলে জাহাঙ্গীর আলম (৩৫),আব্দুর রহিম (৩০) কলাকোপা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোস্তফা (৫০),মিলে শাবল লোহার রড, দা, লাঠিসোটা দিয়ে পিটিয়ে সোমবার সকালে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেন (আরএমও) বলেন- হামলায় দায়ের কোপে আহত আব্দুল হাইয়ের মাথা অনেকটা কেটে গেছে, এতে কয়েকটা সেলাই করতে হয়েছে। শাবলের আঘাতে আশরাফুর রহমান বাবুলের পায়ের গোড়ালি কেটে যায়।
বিস্তারিত আব্দুর রব মাস্টার জানান- সবুজ গংরা দীর্ঘদিন ধরে আমাদের পৈত্রিক সম্পত্তি মসজিদের নামে ভূয়া দলিলের (১৪৯২/১৯০১)ভিত্তিতে ওয়াকফ দাবি করে দখলের চেষ্টা করে আসছিল। এতে আইনগতভাবে ব্যর্থ হয়ে জবর দখলের চেষ্টা চালায়। সেখানেও ব্যর্থ হয়ে ব্যক্তিমালিকানাধীন অন্য সম্পত্তিতে পুনরায় দখলের চেষ্টা চালালে সোমবার সকালে বাধা দিতে গেলে তাদের ভাড়া করা সন্ত্রাসী মোস্তাফাসহ তাদের হাতে আব্দুল হাই ও আশরাফুর রহমান বাবুল রক্তাক্ত জখম হয়।
এ বিষয়ে আফজাল হোসেন সবুজের সাথে মোবাইলে কয়েকবার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আহতদের অপর সহোদর ভাই ফারুক পাটোয়ারী বলেন- এ বিষয়ে লক্ষ্মীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা হয়েছে যার নাম্বার-৬০৬.

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com