মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্রে পপি টিকলি

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ৯.০৪ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল, বিনোদন প্রতিবেদকঃ নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্যের শিশুতোষ চলচ্চিত্র ‘বিটিএস গার্ল’। এটি পরিচালনা করছেন নির্মাতা অনার্য মুর্শিদ। গত বৃহস্পতিবার এর ডেমো শুটিং হয়েছে। চলচ্চিত্রটির অ্যাক্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন নাট্যকার মামুনুর রশীদ।

আফসানা চরিত্রে অভিনয় করবেন পপি টিকলি। ডিওপি ও চিত্রগ্রহণের দায়িত্ব পালন করছেন মুজিবর রহমান খান। শব্দ পরিকল্পনায় রবিউল ইসলাম শশী। গান লিখেছেন কাজী আলিম-উজ-জামান। নির্মাতা অনার্য মুর্শিদ বলেন, ‘এ চলচ্চিত্রে বড়দের পাশাপাশি শিশুরাও কাজ করছে। তারা সবাই চলচ্চিত্রে নতুন মুখ।

আমি নিজেও ন্যারেটিভ চলচ্চিত্রে নতুন। যে কারণে প্রথমে চলচ্চিত্রের অংশবিশেষের ডেমো নির্মাণ করছি। ২০২২ সালের শুরুতেই আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে পারব বলে আশা করছি। আমাদের প্রত্যাশা, ভালো একটি চলচ্চিত্র দেখতে পাবেন দর্শক।’ চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করছে সিনেহাট এবং মোশন বাংলা। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সঙ্গে আছে উজান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com