মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

গৌরীরূপে আসছেন চুমকি

  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ৭.২৯ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ অভিনেত্রী নাজনীন হাসান চুমকিকে এবার গৌরীরূপে একটি নাটকে দেখতে পাবেন দর্শক। নাটকের নাম ‘গৌরী’। এর গল্প ভাবনা সোহাগ আহমেদের এবং রচনা করেছেন স্বাধীন শাহ।

নাটকটি নির্মাণ করেছেন বর্ণনাথ। এরইমধ্যে নাজনীন চুমকি নাটকটির দৃশ্যধারণে অংশ নিয়েছেন। নাটকে গৌরী চরিত্রে অভিনয় প্রসঙ্গে নাজনীন চুমকি বলেন, ‘বাংলাদেশের নারীদের একা জীবন যাপনের যে চলনটা এবং সেই জীবনযাপনে পুরুষের যে দৃষ্টিভঙ্গি তাই প্রতিপাদ্য হিসেবে বিবেচিত হয়েছে গৌরী নাটকে। আশা করি দর্শকের ভালোলাগবে।’

জানা যায়, আগামী দুর্গাপূজায় নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের অপেক্ষায় নির্মাণ চলতি নতুন ধারাবাহিক ‘পথের ধারাপাত’ নাটকেও অভিনয় করছেন তিনি।

এটি নির্মাণ করছেন মান্নান শফিক। চুমকি জানান, এই ধারাবাহিকটি শিগগিরই প্রচারে আসবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com