মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ওয়ালমার্ট শুভেচ্ছাদূত অপু

  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ৭.২৭ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ চিত্রনায়িকা অপু বিশ্বাস। ভক্ত-অনুরাগীরা তাকে ঢাকাই সিনেমার কুইন বলে ডাকেন। একটা সময় দেশের সিনেমা হলগুলোতে তারই রাজত্ব ছিলো। মাঝে অভিনয়ে ছিলেন অনিয়মিত।

বিরতি ভেঙ্গে ফিরে নতুন উদ্যমে কাজ করছেন তিনি। হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। এদিকে এই নায়িকা ওয়ালমার্ট নামের ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হয়েছেন। গত ৩ সেপ্টেম্বর ওয়ালমার্ট নামের এই প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ আহমেদসহ গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মডেল মালা খন্দকার। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘বাংলাদেশের সবার ঘরে ঘরে ওয়ালমার্ট এর পণ্য পৌছে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছি।

সুলভ মূল্য এ প্রতিষ্ঠানের পণ্য কেনা যাবে। আমি পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, তৃণমূল মানুষের মুখে মুখে এই কোম্পানির নাম থাকবে। আমি চাই সব জায়গায় দেশীয় পণ্যর সুনাম ছড়িয়ে পড়ুক।

আমার শুভাকাঙ্খীদের সহযোগিতায় এটা যেন সামনে নিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন।’ অপু বিশ্বাস অভিনীত নির্মাণাধীন রয়েছে ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘ঈসা খাঁ’ সিনেমা দুটি।

মুক্তির অপেক্ষায় আছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’, বন্ধন বিশ্বাস পরিচালিত অনুদানের ‘ছায়াবৃক্ষ’ ও কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা সুবীর ম-ল পরিচালিত ‘শর্টকাট’ সিনেমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com