মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ধারাবাহিক নাটকে শশী

  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ৭.২৪ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ফের শুটিংয়ে ব্যস্ত হলেন ছোট পর্দার অভিনেত্রী শারমিন জোহা শশী। লকডাউন শেষে প্রায় দেড় মাস পর সম্প্রতি তিনি ক্যামেরার সামনে দাঁড়ান। এরই মধ্যে শুরু করেছেন নতুন একটি ধারাবাহিকের শুটিং। নাম ‘বাজান’। লেখক ইকবাল খন্দকারের প্রথম বই ‘বাজান’ অবলম্বনে এটি নির্মাণ হচ্ছে। এটি পরিচালনা করছেন মনজুরুল হক মনজু। গেল ২৮শে আগস্ট থেকে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। শশী এতে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদের সঙ্গে। এতে তার চরিত্রের নাম সুফিয়া। এর বাইরে এই অভিনেত্রীর হাতে আছে ‘কমলাপুরের বিজলী’ শিরোনামের আরও একটি ধারাবাহিক নাটক। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। নাটকটি পরিচালনা করছেন তুষার খান। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে এই অভিনেত্রী গনমাধ্যমকে বলেন, ‘গেল ঈদে কোনো কাজ করিনি। অনেক দিন ক্যামেরা-লাইট থেকে দূরে ছিলাম। এখন আবার নিয়মিত কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে একটি সিঙ্গেল নাটকের শুটিং শেষ করেছি। এছাড়া ধারাবাহিকগুলোর জন্য সিডিউল দিয়েছি। টিভি নাটকের বাইরে এই গ্ল্যামারকন্যা একটি ওয়েব ফিল্মে কাজের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।’ তিনি আরো বলেন, ‘এর আগেও ওয়েবের কিছু কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু মনের মতো না হওয়ায় সেগুলোতে কাজ করা হয়নি। এই কাজটিতে অভিনয় করার সুযোগ আছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com