রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১, ১.১৮ এএম
  • ৪০৯ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালিয়াচরা বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইটি ড্রেজার মেশিন ও ৭০০ মিটার পাইপ ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
আজ বুধবার সকালে এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিম উদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিম উদ্দিন বলেন, অনেকদিন যাবত ঐ ইউনিয়নে এক শ্রেণির বালু ব্যবসায়ি অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রয়-বিক্রয় করে আসছিল। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। বিলের ফসলের জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল।এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে বালু উত্তোলনকারী ২টি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়েছে । অভিযানের বিষয়টি জানতে পেরে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com