রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁয় অস্ত্র ও মাদকসহ কুখ্যাত অস্ত্রব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১, ১.১২ এএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

 

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় অস্ত্র ও মাদকসহ আব্দুল গফফার নাম এক কুখ্যাত
অস্ত্র  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাতে জেলার
বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাঁ-পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গফফার ওই গ্রামের জহির সোনারের ছেলে। বুধবার বেলা ১১টায় শহরের ডিবি পুলিশ কার্যালয়ে
এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান এসব তথ্য জানান। পুলিশ সুপার
বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি নেতৃত্বে এসআই মিজানুরসহ
সঙ্গীয় ফার্সসহ ওই গ্রাম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১টি
বিদেশ পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি, ৫৩ বাতল ফন্সিডিল ও মাদক বিক্রির ২লাখ
৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বদলগাছী থানায় চোরাচালান ও অস্ত্র আইন মামলা
দায়ের করা হয়েছে। পুলিশ সুপার আরো বলেন, গফফার বিভিন্ন সময় ভিন ভিন নাম ব্যবহার কর অস্ত্র
ও মাদক ব্যবসা করতো । তার বিরুদ্ধে জেলা বিভিন্ন থানায় চোরাচালান ১২টি, অস্ত্র মামলা ১টি ও
মাদক আইন ১টি মামলা আছে । এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একেএম মামুন খান
চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সদর মডেল থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম
জুয়েল, নওগাঁ ডিবির ওসি কেএম শামছুজ্জামানসহ পুলিশেরর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com